মালদা

চলন্ত ট্রেনে এক ছাত্রীর শ্লীলতাহানি, আবার প্রশ্নের মুখে যাত্রী সুরাক্ষা

আবার প্রশ্নের মুখে যাত্রী সুরাক্ষা। চলন্ত ট্রেনে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনে এমন ঘটনা। শিয়ালদহ থেকে কিষানগঞ্জ যাচ্ছেন এই ছাত্রী। শীততাপ-নিয়ন্ত্রিত কামড়াতে এমন ঘটনা। অভিযুক্ত ব্যাক্তি ঐ কামড়ার যাত্রী। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা টাউন স্টেশন চত্বরে। ছাত্রীর অভিযোগ মালদা জি আর পি-তে। চলন্ত ট্রেনে এমন ঘটনায় স্তম্ভিত রেল যাত্রীরা। ঘটনার তদন্ত শুরু করেছে জি আর পি। অভিযুক্ত যুবককে আটক করেছে জি আর পি। জানা যায়,  অভিযুক্ত সেনাকর্মী বলে জানা গেছে। ট্রেন যাত্রীদের অভিযোগ অভিযুক্ত ব্যাক্তি মদ্যপ অবস্থায় ছিলেন।

        ওই ছাত্রী জানায়, সে শিয়ালদহ থেকে কিষানগঞ্জে যাচ্ছিলেন শীততাপ সংরক্ষিত কামড়ায়। পথে বর্ধমান থেকে প্রভাত সিং নামে সেনা বাহিনীতে কর্মরত ওই কর্মী তাদের কামড়ায় ওঠে। এরপর তার সঙ্গে অভ্যব্য আচরন করতে থাকে। ঘটনায় সে চিৎকার করে পাশের যাত্রীরা ঘটনার প্রতিবাদ জানায়। এরপর তাকে কর্তব্যরত রেল পুলিশের হাতে তুলে দেয়। ট্রেনটি মালদায় এসে পোঁছলে জি আর পিতে অভিযোগ জানায়। 

        ট্রেন যাত্রী দিপেস সাহা জানান, ট্রেনে যাতায়াত করার সময় যাত্রী সুরাক্ষা বিঘ্নিত হচ্ছে। ট্রেনে যাত্রীদের নিরাপত্তা থাকা প্রয়োজন।

        রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে ওই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও গোটা ঘটনা নিয়ে রেল আধিকারিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।